ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-01-17T15:33:06+06:00
2026-01-17T15:33:06+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম 
ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৬ জানুয়ারি) ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমন-পীড়নে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। এ নিয়ে শেষমেশ ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন বলে এএফপির খবরে বলা হয়েছে।   

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে শুক্রবার লিখেছেন, ‘আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল (যার সংখ্যা ৮০০-এরও বেশি), সেগুলো বাতিল করেছে ইরান, এ জন্য তাদেরকে ধন্যবাদ!’ 

বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত দুই সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ইরানি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে।


তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন, কারণ বুধবার তিনি জানান যে, তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে। ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্যও উড়িয়ে দেন, যেখানে বলা হয়েছে সৌদি আরব, কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে। 

তিনি বলেন, তাকে প্রভাবিত করেছে ইরানেরই পদক্ষেপ। শুক্রবার হোয়াইট হাউস থেকে সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি- আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।’

তিনি বলেন, ‘তারা কাউকেই ফাঁসি দেয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এর একটা বড় প্রভাব পড়েছে।’ 

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]