স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-05T16:01:37+06:00
2026-09-05T16:01:37+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে শফিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন? তিনি তো সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, কিন্তু নিজের মন্ত্রণালয়েরই কোনো খবর নেই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, অথচ নিজের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের পরিস্থিতি সম্পর্কে তার কোনো খবর নেই।

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ করছে।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে পথসভা ও অন্যান্য কর্মসূচি পালন করে চট্টগ্রামের লালদিঘীর মাঠে গিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]