ব্যাংক রেজ্যুলেশন পর্যালোচনার দাবি বিরোধী দলের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-05T15:52:29+06:00
2026-09-05T15:52:29+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ব্যাংক রেজ্যুলেশন পর্যালোচনার দাবি বিরোধী দলের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
ব্যাংক রেজ্যুলেশন ২০২৬ সামগ্রিকভাবে পর্যালোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। একই সঙ্গে বিতর্কিত ১৮ অনুচ্ছেদের ‘ক’ ধারা বাদ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, দেশের আর্থিক খাত বর্তমানে চরম নাজুক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংক খাত নিয়ে সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তা না হলে দেশের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন এই সংসদ সদস্য।

এ ছাড়া ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য ব্যাংকটির মালিকানা পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাইফুল আলম।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]