স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-23T10:30:38+06:00
2026-08-23T10:30:38+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
ম্যাচ চলাকালীন মাঠেই প্রাণ হারালেন কেভিন কাস্ত্রো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম 
ফুটবল ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন পর্তুগিজ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।

লিসবনে তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে আচমকা মাঠে পড়ে যান তিনি। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মাঠেই তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে রিয়াল স্পোর্টস ও এস্ত্রেলা দা আমাদোরা-দুই ক্লাবই। একই সঙ্গে শোক প্রকাশ করেছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে কেভিন কাস্ত্রোর পরিবার, স্বজন, বন্ধু এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।

কাস্ত্রোর ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে তিনি ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের যুব দলে যোগ দেন। পরবর্তী সময়ে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান এই মিডফিল্ডার।

লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নেমে সিনিয়র ফুটবলে অভিষেক হয় কাস্ত্রোর। এরপর ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়ে খেলেছেন তিনি। ২০২৩ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে তার অধ্যায়েরও সমাপ্তি ঘটে।

কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে তার সাবেক ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নও। তার স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন বলে জানিয়েছে ক্লাবটি।

মাত্র ২৫ বছর বয়সে ফুটবল মাঠেই কাস্ত্রোর জীবন থেমে যাওয়ার ঘটনায় শোকাহত তার সতীর্থ, সাবেক ক্লাবের সদস্য ও সমর্থকেরা। সূত্র: গোল ডট কম

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]