বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-12T13:26:09+06:00
2026-08-12T13:26:09+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বিনোদন
‘শিকার’-এ অপু বিশ্বাসের সঙ্গে কলকাতার তিন তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
সীমান্তবর্তী এলাকার অপরাধ ও নানা অনিয়মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলার সিনেমা ‘শিকার’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস ও নবাগত মুরতজা পলাশ। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন কলকাতার তিন জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য।

সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পাশাপাশি ‘শিকার’-এ নেপালের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে।

রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য—তিনজনেরই বাংলাদেশের সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। শ্যাম ভট্টাচার্য সম্প্রতি ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের বড় পর্দার সিনেমায় ফিরছেন রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়।

চরিত্রের প্রয়োজনেই কলকাতার তিন অভিনেতাকে নেওয়া হয়েছে জানিয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্যকে নেওয়া হয়েছে। সবাই অনেক এফোর্ট দিচ্ছেন। আশা করছি, সবাই মিলে দর্শকদের দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব।’

সিনেমাটিতে রজতাভ দত্ত অভিনয় করছেন মনীষ মালহোত্রা চরিত্রে। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘মনীষ মালহোত্রার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সে অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সীমান্ত এলাকায় অবৈধ কাজ করে। সব মিলিয়ে চরিত্রটি বেশ শক্তিশালী। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

‘শিকার’-এর গল্প প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন, সীমান্তবর্তী এলাকার অপরাধকে কেন্দ্র করেই সিনেমাটির কাহিনি এগিয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রেক্ষাপট তুলে ধরা হচ্ছে। তার ভাষায়, গল্পটি সহজ হলেও সেটিকে কীভাবে ভিন্ন ও স্বতন্ত্রভাবে উপস্থাপন করা যায়, ‘শিকার’-এ সেটিই দেখা যাবে।

সিনেমাটি নিয়ে আশাবাদী অপু বিশ্বাসও। তিনি বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, তখনই আমি রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুরতজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক এক্সাইটেড। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা জন্মেছে।’

চলতি বছরের শুরুতে ‘শিকার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। সে সময় জানানো হয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম হিসেবে এটি নির্মাণ করা হবে। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনার পর সিনেমাটিকে প্রেক্ষাগৃহে মুক্তির উপযোগী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্মাতা জানিয়েছেন, নেপালে প্রায় ২৫ দিন ‘শিকার’-এর শুটিং চলবে। নেপালের অংশের দৃশ্যধারণ শেষ করে শিল্পী ও কলাকুশলীরা দেশে ফিরবেন। এরপর বাংলাদেশে আরও প্রায় এক সপ্তাহ শুটিং হবে। দৃশ্যধারণের কাজ শেষ হলে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। এরপর সিনেমাটির মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]