তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গ্রেপ্তার-১

নীলফামারী প্রতিনিধি

দেশজুড়ে

নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

2026-11-26T16:06:23+06:00
2026-11-26T16:06:23+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গ্রেপ্তার-১
নীলফামারী প্রতিনিধি
⏲ ৪:০৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি-নীলফামারী প্রতিনিধি
Advertisement
নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত অভিযুক্ত রুবিনা বেগমকে (১৯) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর আগে বুধবার রাতে নির্যাতনের শিকার কারিমা আক্তারের (১৮) বাবা আলতাফ হোসেন (৫০) বাদী হয়ে ডোমার থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রুবিনা বেগমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রুবিনা বেগম উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়া এলাকার আসিফের স্ত্রী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর বিকেলে আরজিতে উল্লেখিত ভুক্তভোগী তাঁর ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও তার পুত্রবধূ আসিফের স্ত্রী রুবিনা সেখানে এসে তাদের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে ভুক্তভোগীকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির উঠানে তাকে মারধর করা হয়। এ দিকে, মারধরের এ ঘটনার বিবস্ত্র ভুক্তভোগীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আসিফের পরিবারের দাবি, ভুক্তভোগীর সঙ্গে আসিফের পরকীয়া সম্পর্ক রয়েছে। এমন অভিযোগে আসিফের মা ও স্ত্রী কারিমার ওপর হামলা চালায়। তবে, ওই ভুক্তভোগীর সঙ্গে কোন অনৈতিক পরকীয়ার কোন সম্পর্ক নেই দাবী করে সাংবাদিকদের জানান আসিফ। 

জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


  বিষয়:   নীলফামারী  অভিযোগ  গ্রেপ্তার  হামলা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত