বিজয়ের মাস ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-26T15:49:14+06:00
2026-11-26T15:49:14+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বিজয়ের মাস ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
⏲ ৩:৪৯ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দিনাজপুরের হিলি সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। বাড়ানো হয়েছে টহল, সক্রিয় রাখা হয়েছে থার্মাল ইমেজার ও নাইটভিশন প্রযুক্তিসম্পন্ন ড্রোন। স্পর্শকাতর এলাকাগুলোতে চলছে সার্বক্ষণিক নজরদারি। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ প্লাটুন।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কাঁটাতারের বেড়া না থাকা এলাকাগুলোতে ড্রোন ও সার্চলাইট ব্যবহার করে পর্যবেক্ষণ চলছে। দিনের পাশাপাশি রাতেও বাড়ানো হয়েছে টহল। সীমান্তের চেকপোস্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। হিলি ইমিগ্রেশন দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও আমদানি পণ্যবাহী ট্রাক নিয়মিত যাচাই-বাছাই ও তল্লাশি করা হচ্ছে।

বিজিবির বাড়তি তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাঁদের ভাষ্য, আগের তুলনায় টহল বেড়েছে। একক সদস্যের পরিবর্তে দলগতভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। দিন-রাত নজরদারি চলায় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে দৃশ্যমানভাবে জোরদার হয়েছে। একই সঙ্গে অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, আগের তুলনায় সীমান্তে বিজিবির টহল বেড়েছে। এখন এককভাবে নয়, কয়েকজন সদস্যের সমন্বয়ে দল গঠন করে টহল দেওয়া হচ্ছে। বিভিন্ন চেকপোস্টেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আব্দুস সালাম বলেন, সীমান্তে বিজিবির তৎপরতা আগের চেয়ে বেড়েছে। অবৈধভাবে কেউ যাতে সীমান্ত পারাপার করতে না পারে, সে জন্য সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরেক বাসিন্দা বাদশা বলেন, দিনে যেমন বিজিবির টহল থাকে, তেমনি রাতেও সার্চলাইট ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলে তাঁর পরিচয় যাচাই করা হচ্ছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন সক্রিয় রয়েছে। সীমান্তে নজরদারিও আগের তুলনায় বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কিছু এলাকায় নাইটভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

জ/দি



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত