গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার প্রচারণা ভিত্তিহীন: বিজিবি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-23T12:22:40+06:00
2026-11-23T12:22:40+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার প্রচারণা ভিত্তিহীন: বিজিবি
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২২ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনা করছে’-এমন প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি। একই সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিজিবির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বিজিবি জানায়, জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বর্তমানে গোপালগঞ্জে বাহিনীর দুই ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত