ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০টি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-19T12:57:20+06:00
2026-11-19T12:57:20+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০টি
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫৭ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরক ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন এবং উত্তরা বিভাগে ৪৬ জন রয়েছেন। এ ছাড়া স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ৪টি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করে।

এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত