পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-16T20:49:04+06:00
2026-11-16T20:49:04+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
⏲ ৮:৪৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যকে খোঁচা দিয়েছেন তাঁরা। এবার পরীমনির সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন অপু বিশ্বাস। জবাবে সামাজিক মাধ্যমে পাল্টা কটাক্ষ করেছেন পরীমনিও।

সাম্প্রতিক ঘটনার সূত্রপাত অপু বিশ্বাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে। পরীমনির সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, শিল্পীদের সব সময় গোছানো জীবনযাপন করা উচিত। অপুর এ মন্তব্য স্বাভাবিকভাবে নেননি পরীমনি।

এরপর ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত তুলে ধরেন পরীমনি। অন্যদিকে অপু বিশ্বাসের বক্তব্য ছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, যা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।

অপু বিশ্বাসের সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে তাঁকে খোঁচা দেন পরীমনি। তীর্যক ভাষায় আক্রমণের পাশাপাশি অপুকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রূপ করেন তিনি।

এরপর একটি অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেন অপু বিশ্বাস। পরীমনির নাম সরাসরি উল্লেখ না করলেও তাঁর সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।

অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনিও। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে শোবিজ অঙ্গনের অনেকেই সমালোচনা করছেন। তাঁদের মতে, কাজের বাইরে তারকাদের এমন বিবাদে দেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান মন্দাবস্থার চিত্রও ফুটে উঠছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত