সব্যসাচী-শাশ্বতদের নিয়ে সত্যজিতের চার ছোটগল্প বড় পর্দায়

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-16T20:22:54+06:00
2026-11-16T20:22:54+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
সব্যসাচী-শাশ্বতদের নিয়ে সত্যজিতের চার ছোটগল্প বড় পর্দায়
বিনোদন ডেস্ক
⏲ ৮:২২ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় চলচ্চিত্রের পাশাপাশি গল্পকার হিসেবেও ব্যাপক জনপ্রিয়। তাঁর গল্পে কখনো রহস্য, কখনো অদ্ভুতুড়ে ঘটনা, আবার কখনো মানুষের মনের নানা দিক উঠে এসেছে। এবার বাবার সেই সাহিত্যজগৎ বড় পর্দায় ফিরিয়ে আনছেন ছেলে সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় একটি বাংলা সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, সত্যজিৎ রায়ের ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ ও ‘নীল আতঙ্ক’-এই চারটি ছোটগল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। নন্দী মুভিজের প্রযোজনায় তৈরি হতে যাওয়া ছবিতে অভিনয় করবেন টালিউডের বেশ কয়েকজন পরিচিত অভিনেতা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জিকে। সত্যজিৎ রায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা।

এ ছাড়া ছবিতে থাকছেন শুভাশিস মুখার্জি, কৌশিক গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, সুপ্রিয় দত্ত ও কৌশিক ব্যানার্জির মতো অভিনেতারা। সিনেমাটি প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী। ছবির প্রতিটি গল্পে থাকবে আলাদা চরিত্র ও ঘটনা।

নতুন সিনেমা প্রসঙ্গে সন্দীপ রায় বলেন, ‘বহুদিন ধরেই ইচ্ছা ছিল আবার ছোটগল্প নিয়ে কাজ করার। মাঝখানে অনেকটা সময় ছোটগল্প নিয়ে কাজ করা হয়ে ওঠেনি। এর আগে ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’-এর মতো ছবি করেছি। টেলিভিশনের জন্যও বেশ কিছু ছোটগল্প নিয়ে কাজ করেছি। তবে আবার নতুন করে ছোটগল্প নিয়ে কাজ করার ইচ্ছাটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে।’

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত