৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-16T18:44:17+06:00
2026-11-16T18:44:17+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪৪ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলোও সফরের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এ দুটি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিষ্ঠান দুটির উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচল করার বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত