২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য: প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-16T16:07:23+06:00
2026-11-16T16:07:23+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য: প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:০৭ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।

তিনি জানান, এ পরিকল্পনা বাস্তবায়নে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সোলার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে অন্যরাও এখান থেকে পাওয়া অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগাতে পারবেন বলে আশা করা হচ্ছে। এ সময় কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন তিনি।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত