স্ত্রীর করা প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে অব্যাহতি

বান্দরবান প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-15T12:31:35+06:00
2026-11-15T12:31:35+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
স্ত্রীর করা প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে অব্যাহতি
বান্দরবান প্রতিনিধি
⏲ ১২:৩১ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী ও মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে স্বামী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। নিয়মিত ভরণপোষণও দিচ্ছেন না তিনি। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শাহীনা।

দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে আসে।

গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুর রহমানকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা সদস্য সচিব গোলাম মোস্তফা আসাদ জানান, প্রতারণার মামলায় মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেপ্তারের পর বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে। পরে কেন্দ্র থেকে দ্রুত তাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এনসিপির সাংগঠনিক নীতি কঠোর। দলের কেউ কোনো ধরনের অপরাধে জড়িত হলে দ্রুত তার বিচার করা হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত