পাঁচবিবিতে কালী পূজার পালায় মেয়র প্রার্থী শামীমের অর্থ প্রদান

‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে করে দান তার মর্যাদা দেবে স্বয়ং ভগবান, বললেন বালিঘাটা ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীরা। ‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দিরে কালী পূজা উপলক্ষে গতকাল সোমবার রাতে মন্দির অঙ্গনে ধর্মীয় পালা, নিত্য ও গান পরিবেশিত হয়।

2026-11-10T17:42:53+06:00
2026-11-10T17:42:53+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে কালী পূজার পালায় মেয়র প্রার্থী শামীমের অর্থ প্রদান
‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৫:৪২ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- জয়পুরহাট প্রতিনিধি
Advertisement
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে করে দান তার মর্যাদা দেবে স্বয়ং ভগবান, বললেন বালিঘাটা ১ নং ওয়ার্ডের সনাতন ধর্মালম্বীরা। ‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দিরে কালী পূজা উপলক্ষে গতকাল সোমবার রাতে মন্দির অঙ্গনে ধর্মীয় পালা, নিত্য ও গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেখানে পালা দেখতে যান এবং বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠান দেখে আমার ভালো লাগলো। এখানে অনেক শিক্ষার বিষয় আছে। আমরা এ থেকে শিক্ষা নেব এবং ধর্মীয় পথে আসীন হব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।

‎শেষে অনুষ্ঠানের কিছুটা ব্যায়ভার মেটাতে উৎসব কমিটির সভাপতি পার্থ কুমার রায় ও সেক্রেটারি সবুজ কুমার রায়ের হাতে তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  কালী পূজা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত