ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।
রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এসব অধ্যাদেশের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন-সংক্রান্ত অধ্যাদেশ রয়েছে।
এ ছাড়া সংসদে তিনটি অধ্যাদেশ ও একটি বিল উপস্থাপন করা হবে বলেও বৈঠকে জানানো হয়।