চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: হুমায়ুন কবির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-05T14:42:50+06:00
2026-11-05T14:42:50+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: হুমায়ুন কবির
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৪২ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা। এ করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে রোহিঙ্গা সমস্যার সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ উদ্যোগ ঘিরে ঢাকা কোনো ভূরাজনৈতিক ঝুঁকি বা শঙ্কা দেখছে না। তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি।

এ সময় আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে সেটিকে হাস্যকর বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী। তাঁর ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করতে হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত