এআইয়ের সুফল পেতে তরুণদের প্রযুক্তিতে দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-05T13:55:48+06:00
2026-11-05T13:55:48+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
এআইয়ের সুফল পেতে তরুণদের প্রযুক্তিতে দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৫৫ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সুফল কাজে লাগাতে তরুণ সমাজকে প্রযুক্তিগতভাবে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং নতুন পণ্য ও সেবা উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবেও এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

এআইয়ের নিরাপদ ব্যবহার এবং এর কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিশ্ব এখন এক মহাপরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে, যার অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা।

আগামী দিনের বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণেও এআই নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন রাষ্ট্রপতি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত