সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক রোস্টন চেজ। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে।
মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তাঁর পরিবর্তে কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন জাকের আলি অনিক। তবে নিয়ম অনুযায়ী, কনকাশন বদলি হিসেবে দায়িত্ব পালনের পরবর্তী সাত দিনের মধ্যে কোনো ম্যাচে খেলার সুযোগ নেই।
এ কারণে দ্বিতীয় টেস্টের একাদশে মুমিনুলের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে মিরপুর টেস্টে দলের বাইরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার আবারও মাঠে নামছেন। এদিকে শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
সিলেট টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলছেন—
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
জ/স