হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন: তথ্য উপদেষ্টা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-03T13:40:22+06:00
2026-11-03T13:40:22+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন: তথ্য উপদেষ্টা
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪০ পিএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাবেন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও এর অর্থ এই নয় যে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মাঠপর্যায়ে বড় ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে বলে তিনি মনে করেন না। তবে দলটির হাতে প্রচুর অর্থ থাকায় দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনোভাবে নাশকতা কিংবা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। এ ক্ষেত্রে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের নাশকতার চেষ্টাকে এক করে দেখা বা এর মধ্যে যোগসূত্র খোঁজা ঠিক হবে না।

তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের সঙ্গে ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলেও ব্যক্তিগতভাবে মনে করেন না তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, দেশে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে পোশাকশ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে-এটি সত্য। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়েছে। তবে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা বাজেটে রাখা হয়েছে। তবে বরাদ্দ থাকলেও ক্রমাগত এত বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতা কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত