রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-21T17:14:43+06:00
2026-10-21T17:14:43+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:১৪ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ আমিন।

তিনি জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার রাজধানীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।

আজ বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে রাজধানীর পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান তিনি।

ঢাকা মহানগরীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও কোনো নেতিবাচক ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন ডিএমপির এই কর্মকর্তা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত