ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-12T20:11:16+06:00
2026-10-12T20:11:16+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:১১ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদের ৩২৩ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। পরদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ভোট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করা হয়। এরই ধারাবাহিকতায় আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করল কমিশন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত