ভারতের জনগণ একদিকে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্যদিকে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আজ সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানান, তাঁর বিরুদ্ধে বেলা ৩টায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করা হবে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, এ ইস্যুতে দিল্লিতে গত চার-পাঁচ দিন ধরে ‘চলো দিল্লি’ ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে সাধারণ মানুষের গণআন্দোলন গড়ে উঠেছে।
এ সময় দিল্লিজুড়ে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল করা এবং তাঁকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে।
রাহুল গান্ধী বলেন, সরকার এ ধরনের পদক্ষেপ নিয়ে মারাত্মক ভুল করছে। তাঁর মতে, প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, এই ঘটনার পেছনে মূল নিয়ন্ত্রণকারীর সন্ধান পাওয়া তত সহজ হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
জ/উ