প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-12T13:40:38+06:00
2026-10-12T13:40:38+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪০ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই। সোমবার (১২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি সরবরাহ, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ হলেও এ সংকটের স্থায়ী সমাধান হলো তাঁদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন।

এ বিষয়ে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের সঙ্গে একমত পোষণ করেন।

বৈঠকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে কানাডা। এ ছাড়া বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আগ্রহ দেখায় দেশটি।

বাংলাদেশে নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও কানাডার আগ্রহের কথা বৈঠকে জানানো হয়। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত