নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

বাজারে পণ্যের মূল্য, ওজন ও মেয়াদ নিয়ে অনিয়ম ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় চার ব্যবসায়ীকে পৃথক চারটি মামলায় মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

2026-10-07T18:52:50+06:00
2026-10-07T18:52:50+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
⏲ ৬:৫২ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
ছবি- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাজারে পণ্যের মূল্য, ওজন ও মেয়াদ নিয়ে অনিয়ম ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় চার ব্যবসায়ীকে পৃথক চারটি মামলায় মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মুদি, ফল ও মিষ্টির দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, পণ্যের ওজন, মেয়াদ ও বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে পণ্য বিক্রি এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সতর্ক করা হয়।

নবীনগর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্য ও ওজন নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  ব্রাহ্মণবাড়িয়া  ভ্রাম্যমাণ আদালত  জরিমানা 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত