ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা, আটক ২

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

2026-10-07T15:59:21+06:00
2026-10-07T15:59:34+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা, আটক ২
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৫৯ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশের সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম হানিফ মাহমুদ। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ। এ সময় শাওন ও সাগর মিয়াকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন। এতে তার পায়ে গভীর ক্ষত হয়।

আহত হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের ওই উপপরিদর্শক আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি।


জ/রা


  বিষয়:   আহত  পুলিশ  গাজীপুর  ছিনতাইকারী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত