মানিকগঞ্জের সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-23T12:09:24+06:00
2026-11-23T12:09:24+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মানিকগঞ্জের সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি
মানিকগঞ্জ প্রতিনিধি
⏲ ১২:০৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
মানিকগঞ্জ জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য সরকারি রাজস্ব জমা নেওয়া হবে এ-চালান (অটোমেটেড চালান) পদ্ধতিতে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এ কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফ-এমএস) প্রকল্পের আওতায় এ-চালান পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন ধরনের রাজস্ব ও সেবা ফি অনলাইনে জমা দেওয়া যায়।

ইতোমধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় এ-চালান পদ্ধতিতে অর্থ জমা নেওয়া হচ্ছে। পাশাপাশি ৩৬টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও চালানের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি হিসাবে জমা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোও তাৎক্ষণিকভাবে তাদের অংশের জমার তথ্য দেখতে পারছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য রাজস্ব এ-চালান পদ্ধতিতে জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় দেশের সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবহারকারীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ-চালান কার্যক্রম শুরু হয়। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এবার জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নতুন এ পদ্ধতি চালুর মাধ্যমে রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়বে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত