মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-23T12:13:32+06:00
2026-11-23T12:13:32+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:১৩ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩২), বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিচুর রহমানের ছেলে আবিদুর রহমান শ্রাবণ (২৭) এবং গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে মো. শাকিল শেখ (২৬)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদসংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াসিনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ইয়াসিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণকপাড়া এলাকায় জনৈক হায়াত কাজীর বাড়ির সামনের সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় আবিদুর রহমান শ্রাবণের কাছ থেকে ১২০ পিস এবং শাকিল শেখের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে আগেও আটটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত