চুক্তির শর্তে ইরানের পারমাণবিক সক্ষমতা কমানোর বার্তা ভ্যান্সের

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ এবং যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে চুক্তি অর্জনের জন্য ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা নিশ্চিত করেন।

2026-10-07T09:54:33+06:00
2026-10-07T09:54:33+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
চুক্তির শর্তে ইরানের পারমাণবিক সক্ষমতা কমানোর বার্তা ভ্যান্সের
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৫৪ এএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ এবং যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে চুক্তি অর্জনের জন্য ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘আপনি যদি পারমাণবিক অস্ত্র না চান, তবে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানির প্রয়োজন কেন? আর পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেখাতে চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করবেন না। এটি অত্যন্ত মৌলিক একটি বিষয়।’

তিনি আরও উল্লেখ করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকারের সত্যতা প্রমাণ করতে চায়, তবে তাদের সমৃদ্ধকরণ সক্ষমতার ওপর কার্যকরী কোনো পদক্ষেপ নিতে হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, ওয়াশিংটন আলোচনার পথ খোলা রাখলেও এর জন্য তেহরানের কাছ থেকে সুনির্দিষ্ট পারমাণবিক ছাড় দেখতে চায়। কেবল মুখে বলা কথার বিনিময়ে কোনো চুক্তি করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

জ/রা

  বিষয়:   মধ্যপ্রাচ্য  বিশ্ব সংবাদ  ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ 

Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত