গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।
তিতাস জানিয়েছে, জরুরি মেরামত কাজ চলাকালে উল্লেখিত এলাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জ/শা