গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বাস চাপায় সোলাইমান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০) নিহত হয়েছে। আজ সোমবার দুপুর বারোটার পর ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি বাসে স্বামী-স্ত্রী কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামে। পরে তারা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো: হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত প্রক্রিয়া শেষে নিহত স্বামী-স্ত্রীর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।