সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বড় ভুল, তোলপাড় বিশ্ব

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন মনে করে পোস্ট দিয়ে এক বড় ধরনের ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-10-05T12:36:49+06:00
2026-10-05T12:36:49+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বড় ভুল, তোলপাড় বিশ্ব
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩৬ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন মনে করে পোস্ট দিয়ে এক বড় ধরনের ভুল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (৫ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি ভুলবশত দাবি করেন, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। 

নিজের ওই বার্তায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোট গণনার গতির তুলনা করে ট্রাম্প লেখেন, ‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে আজ ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একই দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে! অথচ ডেট্রয়েট, ফিলডেলফিয়া, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও অঙ্গরাজ্যে অনেক কম সংখ্যা হওয়া সত্ত্বেও ফলাফল বের করতে প্রায়ই কয়েক সপ্তাহ লেগে যায়।’ এর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযুক্ত করেন।

ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াইব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই গতকাল রোববার (৪ অক্টোবর) ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো এবং বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কেউই বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর ফ্লাভিও ৪৭ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন এবং লুলা পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৮ শতাংশ ভোট। ব্রাজিলের এই নির্বাচনী প্রচারণায় দুর্নীতি, অর্থনৈতিক উদ্বেগ ও মার্কিন হস্তক্ষেপের অভিযোগ প্রাধান্য পেলেও শীর্ষ দুই প্রার্থী মূল টেলিভিশন বিতর্কগুলো এড়িয়ে যাওয়ায় সার্বিক নীতিগত আলোচনা কম হয়েছে।


জ/রা


  বিষয়:   ভারত  বিশ্ব সংবাদ  ব্রাজিল 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত