সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনাকে বাংলাদেশ সরকার তীব্রভাবে নিন্দা জানায়। মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত।
এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সরকার দেশটির পাশে দৃঢ়ভাবে রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
জ/উ