বারহাট্টায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

2026-10-02T21:19:35+06:00
2026-10-02T21:19:35+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বারহাট্টায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ৯:১৯ পিএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গোলাম কিবরিয়া খোকন উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে সিংধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, বারহাট্টা শহরের মডেল স্কুল মোড়ে একটি ল্যাব ভাঙচুরের ঘটনায় করা মামলায় গোলাম কিবরিয়া খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে খোকনের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ নূরী। তাঁর দাবি, কোনো মামলা ছাড়াই অবৈধভাবে খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোকনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জ/শা 



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত