‎পাঁচবিবিতে সমিরণ নেছা সপ্রাবিতে নতুন ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-01T16:56:58+06:00
2026-10-01T16:56:58+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে সমিরণ নেছা সপ্রাবিতে নতুন ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৪:৫৬ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজিব হাসান রনি, সহ-সভাপতি রাফিউল ইসলাম রুবেলসহ পুরো কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকরা। পরে বিদ্যালয়ের অফিস কক্ষে ব্যবস্থাপনা কমিটির খাতায় স্বাক্ষরের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য সদস্য দায়িত্বভার গ্রহণ করেন।

এরপর প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিতা রানী মহন্ত। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবিতা সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মুক্তা বানু।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান, হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাজিব হাসান রনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘পাঁচবিবি সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমানে কিছু ঘটনার কারণে সেই ঐতিহ্য আর নেই। তাই এই ঐতিহ্য ধরে রাখতে শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে আসতে হবে। শিশু শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদান করাতে হবে।’

বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবনিযুক্ত সহ-সভাপতি, বিদ্যুৎসাহী সদস্য, সাংবাদিক ও সমাজসেবক এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাফিউল ইসলাম রুবেল এবং বিদ্যুৎসাহী সদস্য এস এম রকিবুল হাসান সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক, মহিলা সদস্য মোছা. মুনমুন খাতুন, দাতা সদস্য এটিএম জাহিদুর রহমান, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মো. নুর আলম নয়ন, আব্দুর রহমান, আসাদুর রহমান সাজু, মাসুম রব্বানী রিপন, জাহিদ হাসান আকন্দ ও আব্দুল ওয়াদুদসহ অন্যরা।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত