যথাযথ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এর ফলে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কোনো দর্শনার্থীকে প্রবেশের আগে তার যথাযথ OTP অথবা অনুমতিপত্র যাচাই করতে হবে। যাচাই শেষে অনুমোদিত দর্শনার্থীদেরই সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জ/উ