জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন কুষ্টিয়া-২ আসনের এমপি

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-29T20:32:12+06:00
2026-09-29T20:32:12+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন কুষ্টিয়া-২ আসনের এমপি
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩২ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর দাবি করেছেন, তার জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। মিজানুর রহমানের সঙ্গে তার কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন তিনি।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

এরপর দেওয়া এক বিবৃতিতে আব্দুল গফুর বলেন, মিজানুর রহমানকে তার ‘নিজস্ব বাসভবন’ থেকে গ্রেপ্তার করা হয়েছে-এমন তথ্য সঠিক নয়। ঢাকার মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই। তিনি সরকারি বরাদ্দের ন্যাম ভবনে থাকেন বলে দাবি করেন এমপি।

আব্দুল গফুর বলেন, মিজানুর রহমানের সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। একইভাবে মিজানুর রহমানকে ঘিরে ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

এমপির ভাষ্য অনুযায়ী, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে মিজানুর রহমানের পাওনা টাকা বকেয়া ছিল এবং তা আদায়ে তিনি থানায় মামলা করেছিলেন। পরে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। অবশিষ্ট টাকা পরিশোধ না করায় পরে পাল্টা মামলা করা হয়, যা পরবর্তীতে খারিজ হয়ে যায় বলে দাবি করেন আব্দুল গফুর।

সাম্প্রতিক ভাঙচুরের ঘটনার সঙ্গেও মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ‘সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের’ আশ্রয় নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।

বিবৃতিতে আব্দুল গফুর আরও বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশের মাধ্যমে রাজনৈতিকভাবে তাকে ও দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তবে মিজানুর রহমানকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং নিউ গ্রিন প্রোপার্টিজের সঙ্গে তার বিরোধের সঙ্গে গ্রেপ্তারের কী সম্পর্ক রয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য বা তদন্তের বিস্তারিত তথ্য আব্দুল গফুরের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত