শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে হারুন-অর-রশীদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-23T19:20:46+06:00
2026-09-23T19:20:46+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে হারুন-অর-রশীদ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। গত ২১ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত মোহা. হারুন-অর-রশীদ অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। এ সময়ে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।

এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি রেজাউদ্দিন স্টালিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। গত ২১ সেপ্টেম্বর তাঁর নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মহাপরিচালকের পদটি শূন্য হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]