মাতৃহারা হলেন অভিনেত্রী রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-22T16:48:10+06:00
2026-09-22T16:48:10+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
মাতৃহারা হলেন অভিনেত্রী রানি মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রানির স্বামী আদিত্য চোপড়ার প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের এই শোকের সময়ে প্রাইভেসি বজায় রাখবেন।’

কৃষ্ণা মুখার্জি ছিলেন বাঙালি এবং একসময় প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। পরে চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেন তিনি। রানি মুখার্জি তাদেরই সন্তান। বাবা-মায়ের সঙ্গে চলচ্চিত্রের যোগসূত্র থাকায় পরবর্তী সময়ে অভিনয়ে পা রাখেন রানি। দীর্ঘ ক্যারিয়ারে বলিউডে অর্জন করেছেন ব্যাপক সাফল্য।

ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ারে মায়ের অসামান্য অবদানের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তুতিতে নিজের মা কৃষ্ণা মুখার্জির জীবন ও আচরণ থেকেও অনুপ্রেরণা নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রানি। যদিও ছবির চরিত্রটি ছিল সাগরিকা নামের এক নারীর, সেই চরিত্রের বাস্তব প্রেক্ষাপট নিয়েও গবেষণা করেছিলেন অভিনেত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]