দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন এবং বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান বাড়াতে হবে। দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে বেকারত্ব সৃষ্টি করে-এমন শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
জ/উ