চন্দ্রমুখী চরিত্রে কৌশানি, গাইবেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-21T15:57:24+06:00
2026-09-21T15:57:24+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
চন্দ্রমুখী চরিত্রে কৌশানি, গাইবেন শ্রেয়া ঘোষাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র চন্দ্রমুখী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর এই চরিত্র বিভিন্ন সময়ে বড় পর্দায় তুলে ধরেছেন খ্যাতনামা অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কৌশানি মুখার্জির নাম।

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে কৌশানিকে। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কৌশানিকে এই চরিত্রে নেওয়ার প্রসঙ্গে সৃজিত বলেন, “চন্দ্রমুখী নামটার মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি, ‘এটা করে দে তো’। আর অতিথি চরিত্রের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকবে।”

সৃজিতের বক্তব্য থেকে স্পষ্ট, সিনেমাটিতে কৌশানিকে অতিথি চরিত্রেই দেখা যাবে। চন্দ্রমুখীর চরিত্রে তার পারফরম্যান্সের একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এর আগে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাতেও গান গেয়েছিলেন তিনি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, তার জীবনকাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। আরও রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর মতো প্রথম সারির তারকারা।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালনায়ও আসছেন সৃজিত মুখার্জি। দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময়ে চন্দ্রমুখী চরিত্রে পর্দায় হাজির হয়েছেন চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত ও ওয়ামিকা গাব্বির মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো কৌশানি মুখার্জির নাম।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]