অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

বিনোদন

2026-09-21T16:08:58+06:00
2026-09-21T16:08:58+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম 
সংগৃহীত ছবি
নিয়মিতই ফটোশুটে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এবারের আয়োজনটি ছিল একটু ভিন্ন। পোশাকের পাশাপাশি ছবির পরিবেশেও এনেছেন আলাদা আবহ। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু। ছবিতে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা গেছে তাকে। তবে পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা বই এবং ছবির ব্যাকগ্রাউন্ড।

অপুর হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। এই গ্রন্থের সঙ্গে সমসাময়িক আরও কিছু কবিতার ইংরেজি অনুবাদ সংস্করণের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ। বইটি হাতে নিয়ে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখে ও মাথায় ঠেকিয়ে ছবি তুলেছেন।


অপুর ফটোশুটের স্থানও ছিল ব্যতিক্রম। একটি লাইব্রেরিতে তোলা হয়েছে ছবিগুলো। তার পেছনে থরে থরে সাজানো ছিল অসংখ্য বই। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

অপুর এমন ভিন্নধর্মী উপস্থিতিতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে।’ আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা।’ অন্য এক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো।’


এদিকে অভিনয়ে ব্যস্ততাও রয়েছে অপুর। সম্প্রতি নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং করেছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির সিংহভাগ শুটিং কিছুদিন আগে নেপালে হয়েছে।

তবে সিনেমাটির বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, ছবিটির নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন। ‘শিকার’-এ অপু ও পলাশের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]