নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদলের

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-15T17:33:47+06:00
2026-09-15T17:33:47+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদলের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সফল হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে ছাত্রদল সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি নতুন ধারার ছাত্ররাজনীতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে ছাত্রদল অবশ্যই সফল হবে।’

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ঢাকা কলেজের অনবদ্য অবদান রয়েছে। শুধু ছাত্রদলের রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় যখন সারা দেশ উত্তাল ছিল, তখন ঢাকা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, ঢাকা কলেজের সম্মুখভাগ, নীলক্ষেতসহ বিভিন্ন সড়ক অবরুদ্ধ রাখার চেষ্টা করেছিল।

ডেঙ্গু প্রতিরোধেও ছাত্রদল বড় পরিসরে কাজ করবে জানিয়ে রাকিব বলেন, দেশে যখনই কোনো ধরনের দুর্যোগ এসেছে, ছাত্রদল তার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার সময়ও সারা দেশে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। সে সময় প্রধানমন্ত্রীর অখণ্ড সমর্থন ও আর্থিক পৃষ্ঠপোষকতা পাওয়া গিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির বিষয়ে তিনি বলেন, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেবেন। এর মাধ্যমে নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে।

রাকিব বলেন, ক্যাম্পাস পরিষ্কার রাখার মূল দায়িত্ব প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা নিজেরাও সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে একটি বার্তা দিতে চান-পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এটি সবার দায়িত্ব।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]