তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-15T20:42:28+06:00
2026-09-15T20:42:28+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ক্যারিয়ারের শুরু থেকেই বড় পর্দাকে অভিনয়ের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মাঝেমধ্যে সিনেমা মুক্তির ব্যস্ততা কম থাকলেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি। বরং নতুন কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। দীর্ঘ বিরতির পর এবার একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমার মাধ্যমে শিগগিরই নতুনভাবে পর্দায় দেখা যাবে ববিকে। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আমান রেজা ও আজাদ খান। গল্প ও চরিত্র-দুই দিক থেকেই সিনেমাটি নিয়ে আশাবাদী ববি।

‘বেঈমান’ প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দুটোই আমার কাছে বেশ ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আশা করি সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর আমাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন তারা।’

‘বেঈমান’-এর পাশাপাশি আরও দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ববি। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

অন্যদিকে অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। তিনটি সিনেমায় তিন ধরনের চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ কারণে নতুন কাজগুলোকে নিজের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ মনে করছেন এই অভিনেত্রী।

ববি বলেন, ‘তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি সিনেমাগুলো দর্শকের মন ভরাবে।’

রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ মুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববির ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুন্না খান। তবে সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।

এরপরও অভিনয়ের পথচলায় থেমে নেই ববি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। সামনে নতুন সিনেমা প্রযোজনার পরিকল্পনাও রয়েছে এই অভিনেত্রীর।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]