যেভাবে রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিথিলা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-15T19:07:11+06:00
2026-09-15T19:07:11+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
যেভাবে রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
সংগৃহীত ছবি
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের বাইরে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়েও রয়েছে আগ্রহ। সম্প্রতি এক পডকাস্টে উচ্চশিক্ষার বিষয় বেছে নেওয়ার পেছনের গল্প বলতে গিয়ে নিজের অজানা ও কৌতূহলোদ্দীপক অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। তবে বিষয়টি বেছে নেওয়ার সিদ্ধান্ত খুব একটা পরিকল্পিত ছিল না বলে জানান তিনি। বরং ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাতায়াতের স্মৃতিই পরবর্তী সময়ে তার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে।

এসএসসি ও এইচএসসি-দুটিই বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন মিথিলা। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে পড়ার সিদ্ধান্ত নেন তিনি।

নিজের পড়াশোনা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। অনার্স এবং মাস্টার্স দুটোই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সিদ্ধান্তের পেছনে কলাভবনের সঙ্গে ছোটবেলার স্মৃতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমার ধারণা, অবচেতন মনে আমার ভেতরে ওই জায়গাটার প্রতি একটা ভালোবাসা ছিল। তো সেখান থেকে আমি ভাবলাম, না ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। কিন্তু যদি পড়ি, তাহলে আমি কলাভবনেই পড়ব। আমি অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ব না।’

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে কলাভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তখন খুব একটা ধারণা ছিল না মিথিলার। তিনি বলেন, ‘সায়েন্সের মানে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি-এসব বিষয় পড়ে আমার অভ্যাস। তো সেখানে (কলাভবন) যাওয়ার পর যখন আমাকে বিভিন্ন ধরনের বিষয় বলা হচ্ছিল-পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইকোনমিক্স-আমি কিছুই বুঝতে পারছিলাম না।’

পরিবারে তিনিই ছিলেন প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ফলে কোন বিষয়ে পড়াশোনা করা উচিত, সে বিষয়ে কাছের মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার মতো অভিজ্ঞতাও ছিল না।

শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারের সময় তাকে রাষ্ট্রবিজ্ঞান পড়ার পরামর্শ দেওয়া হলে সেটিই গ্রহণ করেন মিথিলা। বিষয়টি বেছে নেওয়ার ক্ষেত্রে যে খুব বেশি পরিকল্পনা বা পূর্বধারণা কাজ করেনি, সেটিও অকপটে জানিয়েছেন তিনি।

মিথিলার ভাষায়, ‘ইন্টারভিউয়ের সময় আমাকে বলল, “তুমি রাষ্ট্রবিজ্ঞান না?” আমি বললাম, ঠিক আছে। তার মধ্যে বিজ্ঞান তো আছে। সেরকমভাবে কিছু জেনে-বুঝে আমি আমার বিষয়টা নির্বাচন করতে পারিনি আসলে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]