স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-15T17:47:54+06:00
2026-09-15T17:47:54+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভার পর আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় এবং ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অংশীজনদের নিয়ে আমরা একটি সভা করব। ওই সভা থেকে কমিশন যে ইনপুট পাবে, তার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।’

ইসি সচিব বলেন, সভার দিন এ বিষয়ে সাংবাদিকদের আবারও বিস্তারিত তথ্য জানানো হবে। সভায় প্রয়োজনীয় ইনপুট পাওয়ার পর কমিশনই এ বিষয়ে ব্রিফ করবে।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আগামী বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ-৫২০, নির্বাচন ভবন, আগারগাঁওয়ে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]