জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-13T08:27:12+06:00
2026-09-13T08:27:12+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ এএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহসহ প্রায় দুই শতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে হাসান উদ্দিন রাসেল বলেন, তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে ওয়ার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার জামায়াতের কর্মী, সদস্য ও সমর্থক মিলিয়ে প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গতকাল শনিবার রাত ৮টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু।

তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির সুশৃঙ্খল নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-অগ্রযাত্রায় অনুপ্রাণিত হয়ে দুই শতাধিকের বেশি জামায়াত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে তিনি তাদের বরণ করে নিয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]