যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ মঙ্গলবার এক বার্তায় প্রতারণার বিষয়ে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয়ে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বার্তায় বলা হয়, দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। তাই এ ধরনের কোনো বার্তায় সাড়া না দেওয়া এবং কোনোভাবেই টাকা না পাঠানোর পরামর্শ দিয়েছে দূতাবাস।
জ/উ