হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-15T17:38:39+06:00
2026-09-15T17:38:39+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে মাজার প্রাঙ্গণে পৌঁছালে মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। পরে তিনি মাজার এলাকায় কিছু সময় অবস্থান করেন। এরপর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতারা এবং প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

রাষ্ট্রপতি মাজার এলাকায় পৌঁছানো ও সেখান থেকে বের হওয়ার সময় সড়কের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে অভ্যর্থনা জানান। এর আগে নির্ধারিত সময়ের ১২ মিনিট পর সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]