শিক্ষাব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-10T20:04:13+06:00
2026-09-10T20:04:13+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শিক্ষাব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বিগত আমলে রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থাকে সমন্বিত করে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে।

তিনি বলেন, ভোকেশনাল ও কারিগরি শিক্ষার ওপর আরও জোর দিতে হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে জনশক্তি রপ্তানি বাড়ানো এবং আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, দেশের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন-সবকিছুকে বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।

সাক্ষাৎকালে এপিইউবি প্রতিনিধিদল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিন এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]